চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্ক পশ্চিমবঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। মঙ্গলবার সকালে আরও দু’জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে মোট করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৯ জন। জানা গিয়েছে, বিদেশ থেকে আসা দু’জনের শরীরে সংক্রমণের নমুনা পাওয়া গিয়েছে। এঁদের একজন কলকাতায় এসেছেন মিশর থেকে। এবং অন্যজন ব্রিটেন থেকে এসেছেন বলেই খবর মিলেছে।
কোভিড-১৯- আক্রান্ত দু’জনকেই ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। জানা গিয়েছে, লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ মিলেছে। আবারও তাদের লালারসের নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে বলে খবর। দু’জনের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার করোনা ভাইরাসের সংক্রমনে ইতিমধ্যে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা সমীর মিত্রর। তারপর থেকেই করোনার আতঙ্ক আরও বেড়ে গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news