চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই মধ্যপ্রদেশে ক্ষমতা বদল হয়ে মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)। সোমবার রাতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। কমলনাথের বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদ থেকে কমলনাথ (Kamalnath) ইস্তফা দেওয়ার পর থেকেই জল্পনা শুরু হয় কে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে বহাল হবেন। পরে সেই জল্পনার অবসান ঘটিয়ে সোমবার রাত ৯ টার সময় বিজেপি (BJP) সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শিবরাজ সিং চৌহান।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট কমলনাথকে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দেয়। কিন্তু, আস্থা ভোটের সম্মুখীন হওয়ার আগেই বৃহস্পতিবার ইস্তফা দেন কমলনাথ। ভোটে জিতে কমলনাথ মুখ্যমন্ত্রী হয়েছিলেন ২০১৮ সালের ডিসেম্বরে। সূত্রের খবর, তখন কংগ্রেসের (Congress) শীর্ষ নেতৃত্বের তরফ থেকে জ্যোতিরাদিত্যকে মুখ্যমন্ত্রী করা হবে এমনটা জানান হয়। কিন্তু পরে সেই কথা রাখেনি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। ক্রমেই দূরত্ব বাড়তে থাকে কমলনাথ ও জ্যোতিরাদিত্যের মধ্যে। যার ফলে ফাটল দেখা দেয় মধ্যপ্রদেশের কংগ্রেসে। এই অশান্তির সুযোগ নিয়ে মাধবরাও সিন্ধিয়া পুত্রকে টোপ দেন গেরুয়া শিবিরের নেতারা। বিজেপির সঙ্গে সিন্ধিয়া পরিবারের সম্পর্ক বেশ ভালো। তাই বিজেপিতে যোগ দেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সঙ্গে তাঁর অনুগামী ২২ জন বিধায়ক পদত্যাগ করে শিবরাজের মসনদে প্রত্যাবর্তন স্পষ্ট করে দেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news