Breaking News
Home / TRENDING / হুগলিতে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও ২ জন

হুগলিতে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আরও ২ জন

 চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হুগলিতে করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হল আরও দু’জন। একজন শেওড়াফুলির করোনা আক্রান্তের ছেলে আর একজন তাঁর ভাই। তাঁরা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন । এই নিয়ে হুগলিতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। করোনা সংক্রমণের সন্দেহে ২৮ মার্চ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শেওড়াফুলির ৫৯ বছর বয়সি এক ব্যক্তিকে।

গত রবিবার ২৯ মার্চ তাঁর সংক্রমণ নিশ্চিত করে স্বাস্থ্য দপ্তর। এরপরই জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে ওই আক্রান্তের পরিচারিকা ও পরিবারের সদস্যদের শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয় । তাঁদের নমুনা পরীক্ষা করা হয়। তাঁর ভাই ও ছেলের রিপোর্ট পজেটিভ এসেছে। মঙ্গলবার হুগলি জেলা প্রশাসনের তরফে এই দুই করোনা আক্রান্তের বাড়ি সিল করে দেওয়া হয়েছে। তাঁদের বাড়িতে ও এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

শেওড়াফুলির প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের সংস্পর্শে এসেছে এরকম ১২ জনকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। অসুস্থবোধ করার পর তিনি প্রথমে চন্দননগরের যে নার্সিংহোমে চিকিৎসার জন্য গিয়েছিলেন সেখানকার পাঁচ চিকিৎসকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে । ওই নার্সিংহোমের নার্স ও রোগীদেরও হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *