Breaking News
Home / TRENDING / হাওড়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু আরও একজনের

হাওড়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু আরও একজনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হাওড়ায় করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম সুরিন্দর কুমার জৈন। গোলাবাড়ি থানা সংলগ্ন আইএলএস হাসপাতালে মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়। সুরিন্দরের বাড়ি হাওড়া ময়দান সংলগ্ন মল্লিক ফটকের রাজবল্লভ সাহা সেকেন্ড বাই লেনে। সোমবার জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। মঙ্গলবার বিকেলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে করোনা পরীক্ষার রিপোর্ট এলে তাতে করোনা পজিটিভ পাওয়া যায়। এই নিয়ে হাওড়া জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই। সোমবার সন্ধ্যায় করোনা ভাইরাসে‌ আক্রান্ত হয়ে হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু হয় এক মহিলার।

স্বাস্থ্য দপ্তর ওই হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্স যারা রোগীর সান্নিধ্যে এসেছিল তাদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি সম্প্রতি কোথাও বেড়াতে বা কোনও কাজে রাজ্যের বা দেশের বাইরে যায়নি। তিনি বড়বাজারে একটি মুদির দোকানের মালিক। লকডাউনের পরেও তিনি মুদির দোকান খুলছিলেন। সেখান থেকেই কোনোভাবে করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তি দেখা হচ্ছে। ওই মুদির দোকান থেকে কারা মাল কিনতে আসতেন তারও একটি তালিকা তৈরি করার চেষ্টা করছে পুলিশ । আপাতত মৃতের পরিবারের লোকজনকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *