Breaking News
Home / TRENDING / দলের অর্ন্তদ্বন্দেই আত্মসমর্পণ দুই মাওবাদীর

দলের অর্ন্তদ্বন্দেই আত্মসমর্পণ দুই মাওবাদীর

নীল বণিক

মাওবাদীর দুই শীর্ষ নেতা পিন্টু এবং বিকাশ। এবার এই দু’জনের অর্ন্তদ্বন্দের সুযোগকেই কাজে লাগাল পুরুলিয়া জেলা পুলিশ। দুই মাওবাদী নেতার অর্ন্তদ্বন্দের ফলে নাকি দলের অন্য মাওবাদীরা আত্মসমর্পণ করতে চাইছেন, সেই খবরই পৌঁছয় পুরুলিয়া জেলা পুলিশের কানে। সেই সুত্র মারফৎ বেশ কয়েকজন নিচু তলার মাওবাদীদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছিল পুরুলিয়া জেলা পুলিশ। হাজারী হেমব্রম ও রাখি মুন্ডা নামের দুই মাওবাদী, জেলা পুলিশ সুপার জয় বিশ্বাসের কাছে আত্মসমর্পণ করেন।

সূত্রের খবর এই দুই মাওবাদী নেতা দলের সেভাবে সক্রিয় সদস্য ছিলেন না। মূলত তাঁরা দলের ‘লিঙ্ক ম্যান’ হিসেবেই কাজ করতেন। এছাড়া শহর থেকে খাদ্য সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী জঙ্গলে সরবরাহ করতেন।

আত্মসমর্পণকারী এই দুই মাওবাদী নেতাকে দিনকয়েক আগেই ঝাড়খন্ড থেকে পুরুলিয়াতে নিয়ে আসা হয়েছে।

একটা সময় শালবনীর আশেপাশে থাকতে শুরু করেছিলেন হাজারি হেমব্রম ও রানি মুন্ডা। কিন্তু বিকাশ ও পিন্টুর অর্ন্তদ্বন্দে হাঁপিয়ে উঠেছিলেন তাঁরা। যেভাবে দলে অর্ন্তদ্বন্দ চলছিল তাতে দুই মাও নেতাই মনে করছিলেন পুরুলিয়াতে সংগঠন আর কখনই শক্তিশালী করা সম্ভব নয়। তাই থেকেই নাকি আত্মসমর্পণের সিদ্ধান্ত।

অন্যদিকে সূত্রের খবর দলের উচ্চ নেতৃত্বের কাজিয়ার ফলেই আগামিদিনে আরও কয়েকজন মাওবাদী সদস্য আত্মসমর্পণ করতে চলেছেন।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *