Breaking News
Home / TRENDING / বরাদ্দ কমিয়ে ‘হু’-কে চিনের সমান আর্থিক অনুদান দেবে আমেরিকা

বরাদ্দ কমিয়ে ‘হু’-কে চিনের সমান আর্থিক অনুদান দেবে আমেরিকা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

চিন ‘হু’-কে যে পরিমাণ অর্থ সাহায্য দেয়, ততটাই দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। শুক্রবার হোয়াইট হাউসের (White House) একটি সূত্র ধরে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা ফক্স নিউজ।চিকিৎসা ও গবেষণার জন্য গত বছর ‘হু’-কে (WHO) দেওয়া মার্কিন অর্থ সাহায্যের পরিমাণ ছিল ৪০ কোটি ডলার। ‘হু’-এর ওয়েবসাইট অনুযায়ী, তাদের কাছে এসে পৌঁছনো আর্থিক সাহায্যের ১৪.৬৭ শতাংশ অর্থ আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাত্র ০.২১ শতাংশ অনুদান দেয় চিন। যা কিনা ভারত থেকে আসা ০.৪৮ শতাংশের চেয়েও কম। এমন পরিস্থিতিতে আমেরিকা চিনের সমান অর্থ সাহায্য করলে তা আগের বছরের ৪০ কোটি ডলারের ১০ ভাগের এক ভাগে এসে ঠেকবে। 

করোনা ভাইরাসের সংক্রমণে নিয়ে চিন ঘেঁষা অবস্থান নিয়ে গোটা বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিয়েছে ‘হু’। অভিযোগের ভিত্তিতে গত ১৪ এপ্রিল ‘হু’-কে অর্থ সাহায্য দেওয়া বন্ধ করে আমেরিকা। জানানো হয়, করোনা মোকাবিলায় ব্যর্থ হয়েছে ‘হু’। চিনের উপর ভরসা রেখে ভুল করেছে তারা। চিনের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে আর্থিক বরাদ্দ বন্ধ করা হচ্ছে। তীব্র সমালোচনার মুখেও পড়তে হয় মার্কিন প্রশাসনকে। তার পর এক মাস কাটতে না কাটতেই ‘হু’-কে আংশিক অর্থ সাহায্য দেওয়া নিয়ে চিন্তা ভাবনা শুরু করল মার্কিন প্রশাসন। তবে এই বিপুল পরিমাণ বরাদ্দ কমিয়ে দেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‌

যদিও মার্কিন প্রশাসন শুরু থেকেই করোনা ভাইরাস এর মহামারীতে ‘হু’-য়ের ব্যর্থতাকে প্রকাশ এনেছে। সঙ্গে ‘হু’ যে পক্ষপাতমূলক আচরণ করছে চিনের প্রতি তাও স্পষ্ট জানিয়ে ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাই এখনো ‘হু’-কে আর্থিক ক্ষতি মেটাতে চিনের (China) মুখাপেক্ষী হতে পারে বলেও আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *