Breaking News
Home / TRENDING / চাল মজুতের অভিযোগে কলকাতা পুলিশের এনফর্সমেন্ট বিভাগের হাতে ধৃত ২

চাল মজুতের অভিযোগে কলকাতা পুলিশের এনফর্সমেন্ট বিভাগের হাতে ধৃত ২

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

লকডাউনের মধ্যে চাল মজুতের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখা (Kolkata police Enforcement Branch)। লকডাউনের পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন রাজ্যে খাদ্যসরবরাহের কোনও ঘাটতি হবে না। সেই সঙ্গে মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার কলকাতার কাশীপুর রোডে একটি গুদামে গোপন সূত্রে মজুতদারির খবর পেয়ে হানা দেন ইবি-র অফিসাররা। সেখানে গিয়ে দেখা যায় ৩৪২ টি চালের বস্তা বেআইনিভাবে মজুত করেছেন দুই ব্যবসায়ী সন্তোষ আগরওয়াল এবং আমির আনসারি। মজুত চালের মূল্য আনুমানিক ২ লক্ষ ৭৪ হাজার টাকা। চালের বস্তা বাজেয়াপ্ত করেওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *