Breaking News
Home / TRENDING / তেলেঙ্গানায় সেনা।পশ্চিমবঙ্গে নয় কেন ?

তেলেঙ্গানায় সেনা।পশ্চিমবঙ্গে নয় কেন ?

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

হায়দ্রাবাদের সংগারেড্ডী হাইওয়ে দিয়ে সেনাবাহিনী ঢুকছে। হায়দ্রাবাদের কিছু সাংবাদিকের তোলা ভিডিও তে উঠে এসেছে সেই ছবি। এই সেনাই এবার ছড়িয়ে পড়বে হায়দ্রাবাদ থেকে তেলেঙ্গনার প্রতিটি অঞ্চলে। আগেই তেলেঙ্গনার ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন লকডাউন না মানলে সেনা নামানো হবে। এখন প্রশ্ন উঠতেই পারে তেলেঙ্গনাতে যদি সেনা নামানো হয় তাহলে পশ্চিমবঙ্গে নয় কেন?

পশ্চিমবঙ্গও মোটেই ভাল অবস্থাই নেই। ইতিমধ্যেই ১৫ জন আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। শুক্রবারই একই পরিবারের পাঁচজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এঁরা কতজনের সংস্পর্শে এসেছিলেন সেটা খুঁজতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যদফতরের কর্মীরা। কিন্তু কলকাতা আর শহরতলীর চৈতন্য হয়নি তাতেও। পাড়ার গলিগলি চায়ের দোকানে জোরদার গুলতানি চলছে। গলিতে চলছে ক্রিকেট। বাজারগুলিতে দিব্যি জমায়েত। মুখ্যমন্ত্রী শহরের কিছু বাজারে চক দিয়ে গণ্ডী কেটে সোস্যাল ডিসট্যান্সিং শিখিয়েছেন। কিন্তু তাতে বাকি জায়গায় কাজ কিছু হয়নি।প্রশ্ন উঠছে এই রাজ্যের মানুষ সচেতন হবেন কবে? মৃত্যুমিছিল শুরু হয়ে গেলে? তার আগে যদি মানুষ সচেতন না হয় তাহলে সেনা নামিয়ে পরিস্থিতি আয়ত্ত্বে আনতে বাধা কোথায়?

পশ্চিমবঙ্গের জনসংখার ঘনত্ব যত তাতে এখানে সংক্রমণ তৃতীয় স্তরে ঢুকলে মড়ক লেগে যাবে। তখন আর কোনও কিছুতেই কোনও কাজ হবে না। তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী পরিস্থিতি বুঝে যদি কঠোর হতে পারেন রাজ্যবাসীরই স্বার্থে তাহলে পশ্চিমবঙ্গে এমন সিদ্ধান্ত নেওয়ার কথ ভাবা হবে না কেন ? এই প্রশ্ন থেকেই যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *