Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু কেরলে, দেশে মৃতের সংখ্যা বেড়ে ২০

করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু কেরলে, দেশে মৃতের সংখ্যা বেড়ে ২০

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Cooronavirus) করালগ্রাসে প্রাণ গেল আর এক জনের। শনিবার সকালে সংক্রমণে দক্ষিণের রাজ্য কেরলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। এদিন সকালে কেরলে (Kerala) ৬৯ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেরল প্রশাসন। এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০। যা যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি বলেই মনে করছে চিকিৎসকরা।

শনিবার সকালে কেরলের চুল্লিক্কালের বাসিন্দা ওই বৃদ্ধের মৃত্যু হয়। জানা গিয়েছে, কয়েক দিন আগেই দুবাই থেকে ফিরেছিলেন তিনি। অনুমান করা হচ্ছে, দুবাই থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। গত ২২ মার্চ তাঁর শরীরে কোভিড -১৯ পজিটিভ ধরা পড়ে বলে জানা যায়। কালামাসসেরি মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর। কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেরল সরকার কাজ করেও করোনা ভাইরাসের আক্রমণকে কোনও ভাবেই রুখতে পারছে না কেরল সরকার। দেশের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা কেরলেই সবচেয়ে বেশি। ভারতে করোনা সংক্রমণের ঘটনা জানা গিয়েছিল কেরলেই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *