চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ এপ্রিলের প্রথম সপ্তাহেই টুইটারের লোগো থেকে উধাও হয়েছিল নীল পাখি। সেখানে স্থান পেয়েছিল বাদামী বর্ণের কুকুর । কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন । টুইটারে ফের ফিরে এল পুরনো সেই নীল রঙা পাখি। কিন্তু কেন ফের এই লোগো পরিবর্তন? তবে কি এপ্রিলফুল করলেন টুইটার কর্তা এলন মাস্ক । আবার এর নেপথ্যে ডগিকয়েনের সঙ্গে আইনি ঝঞ্চাট রয়েছে বলেই দাবি করেছেন অনেকেই ।
গত সোমবার সকালে টুইটার খুলে ইউজাররা দেখতে পান, হোমপেজ থেকে উড়ে গিয়েছে চিরপরিচিত নীল পাখিটি। তার জায়গায় দেখা যায় একটি কুকুরের ছবি। তবে নেট দুনিয়ায় বেশ জনপ্রিয় এই কুকুরটিও। ডগিকয়েন নামে একটি ক্রিপ্টোকারেন্সি সংস্থার লোগো হিসাবে ব্যবহার হয় এই কুকুরের ছবি। অজস্র মিমের মাধ্যমেও নেটিজেনদের কাছে বেশ পরিচিত টুইটারের নতুন লোগো।
কিন্তু কেন পাখি সরিয়ে কুকুর আনা হয়েছিল, তা সেই সময় স্পষ্ট করা হয়নি টুইটারের তরফে।এই ঘটনার কয়েকদিন পেরতে না পেরতেই ফের টুইটারে ফিরল নীল পাখি ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news