Breaking News
Home / রাজনীতি / শীতলকুচির ছায়া এবার হাঁসখালিতে, গুলিবিদ্ধ তৃণমূল নেতা

শীতলকুচির ছায়া এবার হাঁসখালিতে, গুলিবিদ্ধ তৃণমূল নেতা

চ্যানেল হিন্দুস্তান ডেস্কঃ শীতলকুচির ছবি এবার নদিয়ার হাঁসখালিতে । সাতসকালে চায়ের দোকানে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁজরা তৃণমূল নেতা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । মৃতের নাম আমোদ আলি বিশ্বাস।নদিয়ার হাঁসখালি থানার রামনগর বড় চুপড়িয়ার তৃণমূলের অঞ্চল সহ-সভাপতি ছিলেন তিনি। অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালেও বাজারে এসেছিলেন ওঅ তৃণমূল নেতা।

যে চায়ের দোকানে প্রতিদিন বসেন, এদিনও সেখানেই ছিলেন।এদিন আচমকা চায়ের দোকানের সামনে বাইক নিয়ে হাজির হন আট থেক ১০ জন। সকলের মুখ কাপড়ে ঢাকা ছিল। আচমকাই তারা আমোদ আলিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে।

এর পরই মাটিতে লুটিয়ে পরেন তৃণমূল নেতা। কেউ কিছু বুঝে ওঠার আগেই কিছু বুঝে ওঠার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশ বাহিনী । এর পরই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় । কী কারণে এই দুষ্কৃতী হামলা তা খতিয়ে দেখছে পুলিশ ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *