চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স-
এর আগেও এক পর্দায় তারা ধরা দিয়েছেন। কিন্তু একে অপরের বিপক্ষে অভিনয় এই প্রথম। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ধারায় আরও একটি মুকুট জুড়তে চলেছে এই নতুন ছবির হাত ধরে। ‘টাইগার ভার্সেস পাঠান’। ২০১২ সালে ‘এক থা টাইগার’ ছবির মাধ্যমে শুরু হয়েছিল এই স্পাই ইউনিভার্সের জার্নি। তারপর একে একে ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘টাইগার থ্রি’, ‘ওয়ার’ ইত্যাদি ছবিগুলি বিপুলভাবে দর্শকদের মনে জায়গা দখল করেছে। ২০২৩ সালে মুক্তি পেল স্পাই ইউনিভার্সের নতুন ছবি ব্লকবাস্টার হিট ‘পাঠান’। আর তার পরপরই গুঞ্জন ওঠে যশরাজ ফিল্মসের পরবর্তী প্রজেক্ট ‘টাইগার ভার্সেস পাঠান’ নিয়ে, যেখানে শাহরুখ এবং সলমন অভিনয় করবেন একে অপরের বিপক্ষে।
সম্প্রতি জানা যায় সেই ছবির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ এবং সলমনের সঙ্গে কাজ করতে পারা সিদ্ধার্থ আনন্দের কাছেও আনন্দের ব্যাপার।ইতিমধ্যে জানা গিয়েছে, আগামী বছর থেকেই শুরু হতে পারে ছবির শুটিং। পাঠান মুক্তির পর থেকেই শাহরুখ-সলমন জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। তাই এই জুটিকে পর্দায় আবার কবে দেখা যাবে তা নিয়ে দর্শক মহলে উন্মাদনার শেষ নেই। যদিও আগে শোনা গিয়েছিল এই ছবির স্ক্রিপ্ট লিখবেন শ্রীধর রাঘবন। ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গিয়েছে। শ্রীধর রাঘবনকে স্ক্রিপ্টের বিষয়ে সহায়তা করছেন আদিত্য চোপড়া নিজেও।
BIGGG DEVELOPMENT… SALMAN KHAN – SHAH RUKH KHAN: SIDDHARTH ANAND TO DIRECT… #SalmanKhan and #ShahRukhKhan starrer #TigervsPathaan will be directed by #SiddharthAnand… Starts Jan 2024… Produced by #AdityaChopra. #YRF pic.twitter.com/C6DlqAZGeg
— taran adarsh (@taran_adarsh) April 6, 2023
১৯৯৫ সালে ‘করণ-অর্জুন’ ছবিতে দুই লিড হিরোর ভূমিকায় অভিনয় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ এবং সলমন।প্রসঙ্গত, এবার যশরাজ ফিল্মসের পঞ্চাশ বছর। যদি এবার শাহরুখ এবং সলমন একসঙ্গে স্ক্রিন শেয়ার করেন তাহলে তা এককথায় সোনায় সোহাগা। আর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ছবিটি যে অন্য মাত্রায় পেতে চলেছে তা বলাই বাহুল্য । প্রায় ৩০ বছর পর আবার একসঙ্গে একই ছবিতে লিড হিরোর ভূমিকায় দেখা যাবে বলিউডের দুই তারকাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news