চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
স্বাধীন ভারতের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) মৃত্যু দিন অজানা। কিন্তু ১৯৪৫ সালের ১৮ আগস্ট বিমান দুর্ঘটনাকে মান্যতা দিয়ে মঙ্গলবার সকালে টুইট করলেন শাসক দল বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার কি ১৮ আগস্ট দিনটিকে কি সুভাষচন্দ্র বসুর প্রয়াণ দিবস হিসেবে ঘোষণা করে দিল ? কারণ এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে নেতাজির মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
आज़ाद हिन्द फौज के संस्थापक, अद्वितीय योद्धा एवं भारतीय स्वतंत्रता संग्राम के अग्रणी सेनानी नेताजी सुभाष चंद्र बोस जी की पुण्यतिथि पर कोटि-कोटि नमन!
'नेताजी' का संघर्ष, बलिदान और देश के लिए समर्पण भाव सभी युवाओं के लिए प्रेरणास्त्रोत है।
जय हिंद! pic.twitter.com/m3cCz3GmYh— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 18, 2020
এদিন সকালে এআইসিসির (AICC) দলীয় টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বলা হল,”নেতাজি একজন জাতীয় নায়ক। দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা আজকের প্রজন্মের কাছে আদর্শ। তাঁর প্রয়াণ দিবসে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই।” ‘প্রয়াণ দিবসে’ নেতাজিকে স্মরণ করলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)। তিনি লিখলেন,”আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা, অদ্বিতীয় যোদ্ধা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সেনানি নেতাজিকে তাঁর পূণ্য তিথিতে কোটি কোটি প্রণাম।” আরেক শীর্ষস্থানীয় বিজেপি নেত্রী তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও (Vasundhara Raje ) একই ভুল করতে দেখা গেল। এরপর হার্দিক প্যাটেল থেকে শুরু করে কংগ্রেসের ছোট-বড় নেতারা নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করা শুরু করলেন। বিজেপি (BJP) নেতারাও পিছিয়ে রইলেন না।
A national hero, Netaji Subhas Chandra Bose's dedication towards our Nation has been a source of inspiration for millions of Indians. We pay our heartfelt tributes to him today, on his death anniversary, for fighting unrelentingly for a free, united and prosperous India. pic.twitter.com/vMkcaHxzXh
— Congress (@INCIndia) August 18, 2020
নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন প্রথম ইন্ডিয়া সরকারের আমলেও তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একবার ১৮ আগস্ট নেতাজির মৃত্যু বার্ষিকীর শ্রদ্ধা জানিয়ে বিপাকে পড়েছিলেন। শেষমেষ তাকে সেই টুইট মুছে দিতে হয়েছিল। কিন্তু এদিন আবারও তাদের সরকারের শিক্ষামন্ত্রী সেই একই বিতর্ক উস্কে দিয়েছেন নেতাজীকে নিয়ে। নেতাজি অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, যদি সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে কোনও সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে তা সরাসরি দেশবাসীকে জানিয়ে দেওয়া হোক। কারণ, নেতাজির মত এত বড় স্বাধীনতা সংগ্রামীর প্রতি কোনও ধরনের বঞ্চনায় মানা সম্ভব নয় দেশবাসীর পক্ষে। কারণ, স্বাধীনতার ৭৫তম বর্ষে দিকে অগ্রসর হওয়া দেশ এখনো জানে না তাদের জননায়কের শেষ পরিণতির কথা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news