Breaking News
Home / TRENDING / ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার রাতে তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ আগস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিজেই টুইট করেছে কথা জানিয়েছিলেন অমিত শাহ। চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন গুড়গাওয়ের মেদানত হাসপাতালে। কিন্তু স্বাধীনতা দিবসের আগের দিন অমিত শাহের কোভিড (Covid-19) রিপোর্ট নেগেটিভ আসে। নিজেই টুইটার হ্যান্ডেলে একথা জানিয়েছেন তিনি। কিন্তু, এদিন ফের তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় অমিত শাহের। জানা গিয়েছে তাতে ধরা পড়েছে তাঁর বুকে সামান্য সংক্রমণ রয়েছে। এরপরই তিনি হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। চেস্ট স্পেশালিস্ট রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। জানা গিয়েছে আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষকণে রাখা হবে।

উল্লেখ্য, অমিত শাহ অসুস্থ হয়ে পড়ায় আটকে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণসহ বিজেপির সাংগঠনিক রদবদল। আপাতত করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়ায় সেইসব কাজে গতি আসবে বলে ধরে নেওয়া হয়েছিল।‌ বাড়িতে কয়েকদিন বিশ্রামের পর তাঁকে স্বাভাবিক জীবনে ফেরার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু, এদিন ফের তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হল। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠানের যোগ দেওয়া হয়নি তাঁর। বেসরকারি অনুষ্ঠানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর করোনা সংক্রমণ থেকে মুক্তি পান তিনি। কিন্তু, সেই ঘটনার কয়েক দিন কাটার আগেই তাঁকে ভর্তি হতে হল কেন্দ্রীয় সরকারের এইমস হাসপাতালে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে টুইট করেও তা মুছে দেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি (Manoj Tiwari)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *