Breaking News
Home / TRENDING / পিএম কেয়ার্সের টাকা জাতীয় ত্রাণ তহবিলে নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

পিএম কেয়ার্সের টাকা জাতীয় ত্রাণ তহবিলে নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

পিএম কেয়ার্সের সমস্ত টাকা জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিলে জমা দেওয়ার দাবিতে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আজ সর্বোচ্চ আদালত সেই আবেদনটি খারিজ করে দেন। পাশাপাশি পিএম কেয়ার্সের টাকা জাতীয় ত্রাণ তহবিলে জমা দেওয়ার প্রয়োজন নেই বলে রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

করোনা মোকাবিলায় সাহায্যের জন্য পিএম কেয়ার্স ফান্ড তৈরি করেছিল মোদী সরকার। ওই ফান্ডে কয়েক হাজার কোটি টাকা জমা পড়ে। সেই টাকা কিভাবে খরচ হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা পিএম কেয়ার্সের সমস্ত টাকা জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিলে জমা দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন। সংস্থাটির যুক্তি, পিএম কেয়ার্স ফান্ডের বিশ্বাস যোগ্যতা নেই। তাই ২০০৫ সালে সংবিধানের ৪৬ ধারা অনুসারে তৈরি জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিলে সেই টাকা জমা দেওয়া হোক। তবে কেন্দ্রীয় সরকারের যুক্তি, পিএম কেয়ার্সের টাকা কিভাবে খরচ হয়েছে, তা নিজস্ব ওয়েবসাইটে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। 

এর আগে ১৭ জুন সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থাকা সত্বেও, শুধুমাত্র করোনার জন্য আলাদা ফান্ড তৈরি করা যেতেই পারে। এদিন সেই রায়কেই পুনরায় মান্যতা দিল সর্বোচ্চ আদালত। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *