Breaking News
Home / TRENDING / কর্মী অসুস্থ হলে দায় কোম্পানির, সরকারি নির্দেশিকা মানতে নারাজ টিভিএস, বয়োকনের মত বৃহৎ শিল্পগোষ্ঠি

কর্মী অসুস্থ হলে দায় কোম্পানির, সরকারি নির্দেশিকা মানতে নারাজ টিভিএস, বয়োকনের মত বৃহৎ শিল্পগোষ্ঠি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কোনও সংস্থার কর্মী কাজ করতে এসে করোনায় আক্রান্ত হলে তার যাবতীয় দায় সংস্থার ওপর বর্তায় না বলে সাফ জানিয়ে দিলেন দেশের বেশ কিছু বৃহৎ শিল্পপতি। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টের (Disaster Management Act.) ধারা অনুসারে জানান যে যে কোনও সংস্থার কর্মী যদি করোনায় আক্রান্ত হন তাহলে তাঁর জন্য সংস্থার ম্যানেজার থেকে শুরু করে অন্যান্য উচ্চপদস্থ কর্মীরাও দায়ী থাকবেন। এর জন্য প্রয়োজনে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই নির্দেশের পরই সরব হয়েছেন ছোট বড় সংস্থার মালিকরা। তাঁদের মতে এই নির্দেশিকা কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। টিভিএস মোটরের চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসন জানিয়েছেন, এই নির্দেশিকা মোটেই যুক্তিযুক্ত নয়। কোনও কারখানা এইভাবে চলতে পারে না। তাছাড়া সরকার চাইছে শ্রমিকদের যাতে কারখানার মধ্যে রাখা হয়। কিন্তু অধিকাংশ সংস্থারই কারখানার মধ্যে কর্মীদের থাকার মত জায়গা নেই।

হিন্দুস্তান কনস্ট্রাকশনের অজিত গুলাবচাঁদের অভিযোগ এই অবস্থায় ব্যবসা সাংঘাতিক মার খাচ্ছে। কিছু নিয়ম শিথিল না করলে কাজ শুরু করা সম্ভব নয়। বায়কন এর চেয়ারম্যান কিরন মজুমদারেরও বক্তব্য, এরকম ভয়ের পরিবেশে কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পপতি বলেন আইন কানুনে বেশ কিছু পরিবর্তন দরকার এই সময়। তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ২৬০০ আইন বাতিল করেছিল জার্মানি। ভারতের এখন সেরকম কিছু দরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *