চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Coronavirus) চিকিৎসা ও আনুষঙ্গিক নিয়মাবলি ঠিকমতো পালন করা হচ্ছে না সরকার, এমনটাই অভিযোগ করে মুখ্যমন্ত্রীকে যৌথ ভাবে চিঠি দিল রাজ্যের সাতটি চিকিৎসক সংগঠন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চিকিৎসক সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম’ (WBDF) সবার প্রথম থেকেই করোনা সংক্রমণ রুখতে আইসিএমআরের (ICMR) গাইডলাইন মেনে সঠিক নিয়মে চিকিৎসার দাবি জানিয়েছিল। এদিন তাদের সঙ্গেই গলা মেলাল আইএমএ, এএইচএসডি, এইচএসএ, ডিওপিএ, এসএসইউ, এসডিএফ এবং এমএসসির মতো চিকিৎসকদের সংগঠন। সকলে একসঙ্গে চিঠি লিখে রাজ্য সরকারের কাছে অভিযোগ করেছেন তাঁরা।
এদিন চিকিৎসকদের এই সংগঠনগুলির তরফে দেওয়া চিঠিতে যাঁরা করোনা রোগীর সংস্পর্শে আসছেন এমন সব স্বাস্থ্যকর্মীদের পিপিই দেওয়ার দাবি তোলা হয়েছে। কোভিড রোগীদের যেন কোভিড হাসপাতালেই ভর্তি করা বলে দাবি করা হয়েছে। আইসিএমআর-এর নিয়ম মেনে যেন আরও টেস্ট করা হয়। করোনা পজিটিভ রোগী মারা গেলে তাঁর মৃত্যুর কারণ যেন কোভিড ১৯-ই লেখা হয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news