Breaking News
Home / TRENDING / দুগ্গা দুগ্গা করেই এবার দুর্গাপুজো সারবেন কলকাতার বড় উদ্যোক্তারা

দুগ্গা দুগ্গা করেই এবার দুর্গাপুজো সারবেন কলকাতার বড় উদ্যোক্তারা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনার জেরে প্রায় বন্ধ হয়ে যেতে বসেছে শহরের বহু ছোট-বড় পুজো। যেগুলি হবে সেগুলিও হবে কোনওক্রমে কোনওরকম জাঁকজমক ছাড়াই। প্রতিবছর এই সময় শুরু হয়ে যায় পুজোর প্রাথমিক প্রস্তুতি। শুরু হয়ে যায় থিমের পরিকল্পনা, মৃৎশিল্পী ঠিক হয়ে যায়। ঠিক হয় আলোকসজ্জার সব কাজও। কিন্তু এই বছর এখনও এই বিষয়ে কিছু এগোতেই পারেন নি কলকাতার পুজো উদ্যোক্তারা। চেতলা অগ্রনী পুজোর ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট অন্তু ধর এই প্রসঙ্গে বলেন, যে পুজো নিয়ে ভাবার অবকাশই পাচ্ছেন না এই সময়ে তাঁরা। তবে পুজো হলে বাজেটে কাটছাঁট করেই তা করা সম্ভব হবে।

শোনা যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো হবে শুধুই ঘট পুজো করে।নাকতলা সার্বজনীন অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজোও এবার বাজেট কমিয়ে দিচ্ছে প্রায় ৫০ শতাংশ। একডালিয়ার পুজো বাজেট কমাচ্ছে ৭০ শতাংশ।পুজো কমিটি গুলির বক্তব্য এবার তাঁরা কেউই থিম পুজোর দিকে যাবেন না। কমিয়ে দেওয়া হবে আলোকসজ্জাও শহরের আরও কিছু বড় পুজো ত্রিধারা সন্মিলনী, শ্রীভূমি, নব উদয় সংঘ, বালিগঞ্জ কালচারাল-এর উদ্যোক্তারা দফায় দফায় বৈঠক করছেন বাজেট কমানোর জন্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *