Breaking News
Home / TRENDING / জানেন, কতো হাজার হাজার মানুষের প্রাণ গেল তুরস্ক ভূমিকম্পে

জানেন, কতো হাজার হাজার মানুষের প্রাণ গেল তুরস্ক ভূমিকম্পে

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পনেরো হাজার ছাড়িয়ে গেছে। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সোমবার দেশটিতে ভূমিকম্পের পর তুরস্কে ১২,৩৯১ জন নিহত ও ৬২,৯১৫ জন আহত হয়েছে আর সিরিয়ায় মোট মৃতের সংখ্যা এখন ২,৯৯২ এ পৌঁছেছে।

বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান (Recep Tayyip Erdoğan) ভূমিকম্প মোকাবিলায় সাহায্যকারী দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আবহাওয়ার পরিবর্তন ভূমিকম্পের কারণে সৃষ্ট ধ্বংসের মাত্রা বাড়িয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের (Recep Tayyip Erdoğan) বলেছেন, “অবশ্যই, ত্রুটি রয়েছে। তবে এমন একটি বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকা আগে থেকে সম্ভব নয়। আমরা আমাদের নাগরিকদের কাউকে অযত্নে ছাড়ব না।”

এরদোগান বলেন, ‘ আমাদের কাজ সহজ ছিল না। এখন পর্যন্ত, সৈনিক, জেন্ডারমেস এবং পুলিশ সহ মোট ২১,২০০ জন কর্মী মোকাবিলায় সহায়তা করছেন। এই রাষ্ট্রর তার বিশাল পরিমান সম্পদ ধ্বংস হয়ে গেছে, গত সোমবার ৭.৭ এবং ৭.৬ মাত্রার দুটি ভূমিকম্পের ফলে, প্রায় ৬,৪৪৪ টি ভবন ধসে পড়েছে।

মঙ্গলবার তুরস্ক ভূমিকম্প কবলিত অঞ্চলে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছে। ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কে সাত দিনের শোক পালন করা হচ্ছে। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পে ১৩ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিরিয়া সরকার বলেছেন যে তারা আলেপ্পো, হামা, হোমস, তারতুস এবং লাতাকিয়া সহ সরকার নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ টিরও বেশি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *