Breaking News
Home / TRENDING / টুকরে টুকরে গ্যাংকে শিক্ষা দেওয়ার সময় এসেছে, আক্রমণ অমিত শাহের

টুকরে টুকরে গ্যাংকে শিক্ষা দেওয়ার সময় এসেছে, আক্রমণ অমিত শাহের

নিজস্ব সংবাদদাতা।

কংগ্রেসের নেতৃত্বে টুকরে টুকরে গ্যাংকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদে আলোচনা হয়েছিল। কিন্তু, কেউই কোনও কথা বলেননি। যখনই তাঁরা সংসদের বাইরে বেরোলেন তখনই সাধারণ মানুষকে ভুল বোঝাতে শুরু করলেন।’’ কংগ্রেসকে (Congress) নিশানা করে অমিত আরও বলেন, ‘‘আমি এটা বলতে চাইছি যে, কংগ্রেসের নেতৃত্বে চলা ওই টুকরে-টুকরে গ্যাংকে শাস্তি দেওয়ার সময় এসে গিয়েছে। তারাই এই শহরে হিংসার জন্য দায়ী। দিল্লির মানুষের উচিত ওদের শাস্তি দেওয়া।’’

বিজেপি সভাপতি এদিন নিশানা করেন দিল্লির বর্তমান শাসক দল আম আদমি পার্টিকেও। অমিত শাহ বলেন, ‘‘অরবিন্দ কেজরীবাল প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলো, গাড়ি অথবা অন্যান্য সুযোগ সুবিধা নেবেন না। কিন্তু, তিনি সবই নিয়েছেন। ২০১৫ সালে ক্ষমতায় আসার পর তাঁর সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার ৮০ শতাংশ কাজও করতে পারেননি।’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *