Breaking News
Home / TRENDING / ৩০ ডিসেম্বর পুরুলিয়ায় মিছিল মমতার, ৩ জানুয়ারি শিলিগুড়িতে

৩০ ডিসেম্বর পুরুলিয়ায় মিছিল মমতার, ৩ জানুয়ারি শিলিগুড়িতে

সূর্য সরকার।

নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এবং এনআরসি (NRC) নিয়ে এবার জেলায় জেলায় আন্দোলন ছড়িয়ে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় একাধিক মিছিলে স্বয়ং হেঁটেছেন মমতা।চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারকে। এবার বিভিন্ন জেলার জেলা সদরে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি নিয়ে মিছিল করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার রাজাবাজার থেকে মল্লিকবাজার পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো। সেখানেই তার জেলাওয়ারি কর্মসূচির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী ২৯ ডিসেম্বর ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ অনুষ্ঠানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেখান থেকেই ৩০ ডিসেম্বর সোজা পৌঁছাবেন পুরুলিয়ায়।পুরুলিয়া শহরে সিএএ বিরোধী পদযাত্রায় অংশ নেবেন তিনি।

৩০ ডিসেম্বর শিলিগুড়িতে এই পদযাত্রা হওয়ার কথা ছিল।কিন্তু যেহেতু ঝাড়খন্ডে যাচ্ছেন মমতা তাই সেই পদযাত্রার দিনক্ষণ বদল করা হয়েছে। আগামী ২ জানুয়ারি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ৩ জানুয়ারি শিলিগুড়ি শহরে পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। এনআরসি বিরোধী আন্দোলনকে জেলায় জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে তৃণমূল।ইতিমধ্যেই ব্লকে ব্লকে সিএএ বিরোধী মিছিল, জনসভা হচ্ছে‌। বৃহস্পতিবার মল্লিক বাজারের অস্থায়ী মঞ্চ থেকে মমতা ঘোষণা করেছেন এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তিনি পথে প্রতিবাদে থাকবেন।

তৃণমূল সূত্রে খবর, শিলিগুড়ি পুরুলিয়ার মতো প্রত্যেকটি জেলার জেলা সদরে এই ধরনের পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোন জেলায় কবে পদযাত্রা হবে সেই কর্মসূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *