Breaking News
Home / TRENDING / “বাবার জন্মদিন কবে বলতে পারব না” মন্তব্য মমতার

“বাবার জন্মদিন কবে বলতে পারব না” মন্তব্য মমতার

নীল রায়।

“বাবার জন্মদিন বলতে পারব না।” বৃহস্পতিবার  রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিলের পর জনসভায় এমনটাই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, “বলছে ‘তোমার বাবার জন্মদিন কবে?’ ‘আমাকে মেরে ফেললেও আমি বলতে পারব না। আমার কাছে আমার মায়ের জন্মদিন কবে জানতে চাইলেও বলতে পারব না।” তিনি আরও বলেন, “আমার কাছে আমার মা বাবার মৃত্যুর দিন বললে বলতে পারব। আর তাঁদের জন্মের কাগজ পত্র চাইলে কোথা থেকে দেবো।”

মমতা বলেন, “ওরা এক এক সময় এক এক কথা বলছে। সকালে এক কথা, রাতে আরেক। ওদের ফাঁদে কেউ পা দেবেন না।”সম্প্রতি নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূলের এক প্রতিনিধিদল লখনউ পাঠিয়েছিলেন মমতা। কিন্তু তাদের বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়নি। সেই নিয়ে সরব হয়ে মমতা বলেন, “১৪৪ ধারা থাকলে ৪ জন ঢোকা যায়, তৃণমূলের কাউকে ঢুকতে দেয়নি। ওরা কি আমায় আইন শেখাচ্ছে? মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।”

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *