Breaking News
Home / TRENDING / অযোধ্যায় মন্দির গড়তে সরকারের কাছ থেকে অর্থসাহায্য নেবে না ট্রাস্ট

অযোধ্যায় মন্দির গড়তে সরকারের কাছ থেকে অর্থসাহায্য নেবে না ট্রাস্ট

নিজস্ব প্রতিনিধি।

অযোধ্যায় রাম মন্দির (Ram Mandir) তৈরি করতে সরকারের কাছ থেকে অর্থসাহায্য নেবে না ট্রাস্ট। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মোহান্ত নৃত্যগোপাল দাস একথা জানিয়ে বলেন যে সরকারের এমনিতেই অনেক দায়িত্ব রয়েছে।মন্দির তৈরির জন্য তাঁদের ওপর আর বোঝা বাড়ানো হবে না। মানুষ স্বেচ্ছায় যে অর্থ দেবেন তাই দিয়েই তৈরি করা হবে মন্দির। তবে যাঁদের ধর্মে মতি আছে তাঁরা সবাই মন্দির তৈরির কাজে আসতে পারেন। মোহান্ত বলেন যে তাঁরা প্রাধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যেই আমন্ত্রণ জানিয়েছেন।

তাঁদের পাশে যোগী আদিত্যনাথ আছেন। এছাড়াও যাঁরা ইচ্ছুক তাঁরা সবাই মন্দির তৈরির কাজে স্বাগত। মন্দিরের কাজ হবে শুরু হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের সময়েই মন্দিরের কাজ শুরু হয়ে যাবে বলে জানান তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *