নিজস্ব প্রতিনিধি।
রাজনৈতিক নেতাদের কাজ আর কথার মধ্যে তারতম্যের জন্য দেশের রাজনীতি বিশ্বাসযোগ্যতার অভাবে ভুগছে। দিল্লির রেডফোর্টে ব্রহ্মকুমারীদের শিবরাত্রি মহোৎসব অনুষ্ঠনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এই কথা বলে কথায় আর কাজে মিল আনতে পরামর্শ দেন নেতাদের।
তিনি বলেন এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া উচিত। তাঁর কথায় যতদিন এই জিনিস চলবে ততদিন মানুষ বিশ্বাসহীনতায় ভুগবে। আর তার সরাসরি প্রভাব পড়বে ভারতীয় রাজনীতিতে। এই অবস্থা থেকে বেরোনর একটাই উপায় আছে বলে মনে করেন তিনি। সব দলের রাজনীতিকরা যেটা বলবেন সেটাই করে দেখাবেন। তেমনটা যদি না হয় তাহলে অন্তত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন মানুষকে। তাহলেই রাজনীতিকদের প্রতি হারানো আস্থা ফিরে পাবে মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news