নিজস্ব প্রতিনিধি।
আগামী ২৪-২৫ তারিখ ভারত সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে কথা বলবেন। সেই সঙ্গে কথা বলবেন সংখ্যালঘুদের অধিকার নিয়েও। আমেরিকার এক পদস্থ আধিকারিক জানান, ভারতে এসে ট্রাম্প গনতান্ত্রিক চিন্তাভাবনা দুই দেশের মধেই যার ঐতিহ্য রয়েছে তা নিয়ে কথা বলবেন।
ধর্মীয় স্বাধীনতা আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়েই ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। ওই আধিকারিক আরও জানান ভারতের গণতন্ত্রের প্রতি আমেরিকার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। গণতন্ত্রের এই ধারা ভারতকে বজায় রাখতে উৎসাহিত করা হবে মার্কিন যুক্তরাষ্ট্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news