Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন কৃষ্ণা বসু

প্রয়াত হলেন কৃষ্ণা বসু

নিজস্ব প্রতিনিধি।

প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু (Krishna Bose)। আজ সকালে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। যাদবপুরে তৃণমূলের প্রাক্তন সাংসদ কৃষ্ণা বসু ছিলেন একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্ম কৃষ্ণা বসুর। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

এরপর কলকাতার সিটি কলেজে শুরু করেন শিক্ষকতা। ৪০ বছর অধ্যাপনার পাশাপাশি, লখনউয়ের ভাতখণ্ড সঙ্গীত ইনস্টিটিউট থেকে পান সঙ্গীত-বিশারদ ডিগ্রি।নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো চিকিৎসক শিশির বসুর স্ত্রী ছিলেন কৃষ্ণা। তাঁদের দুই পুত্র, সুমন্ত্র ও সুগত বসু এবং এক কন্যা শর্মিলা।

১৯৯৬ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে লড়ে যাদবপুর থেকে সংসদে যান তিনি। ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের গঠনের সময় কংগ্রেস ত্যাগ করেন তিনি। যোগদান করেন তৃণমূলে (TMC)। ১৯৯৮ সালে তৃণমূলের টিকিটেই যাদবপুরের সাংসদ হন কৃষ্ণা বসু। ১৯৯৯ সালের লোকসভা ভোটেও জয়ী হন তিনি। ছিলেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপার্সন। ২০১৪ সালে তাঁর পুত্র যাদবপুর থেকে তৃণমূলের সাংসদ হন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *