নিজস্ব প্রতিনিধি।
বিশ্বের পঞ্চম অর্থনৈতিকভাবে উন্নত দেশ হিসাবে এনার্জি সেকটরে বিপুল চাহিদা রয়েছে ভারতের। মার্কিন যুক্তরাষ্ট্র এনার্জি সেকটরে ভারতেই এই বিপুল চিহিদা মেটাতে যথাসাধ্য সাহায্য করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভারত সফরের আগে একথাই বললেন আমেরিকার এক পদস্থ আধিকারিক। এছাড়াও তিনি বলেন যে অর্থনৈতিক ক্ষেত্রেও এমন বহু বিষয় আছে যা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়া দরকার। আমদানি রপ্তানি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
গত বছরে পরিষেবা এবং পণ্যের যে ব্যবসা হয়েছিল দুই দেশের মধ্যে তা রীতিমত লাভজনক ছিল দুই দেশের মধ্যে। এইসব ক্ষেত্রে বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। বাজার অর্থনীতির বিকাশে খোলা মনে কথা বলতে চায় দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট এলে এই বিষয়ে কথা হতে পারে বলে আশাবাদী দুই দেশ।
এছাড়াও প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে এই দুই দেশ যাতে যৌথভাবে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হবে। ভারতের সেনাবাহিনিকে কীভাবে পরিস্থিতি মোকাবিলায় আরও যোগ্য এবং সমর্থ করা যায় সেই দিকেও নজর রয়েছে আমেরিকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news