Breaking News
Home / TRENDING / ভোট গণনায় কোথাও এগিয়ে ট্রাম্প, কোথাও বিডেন

ভোট গণনায় কোথাও এগিয়ে ট্রাম্প, কোথাও বিডেন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আগামী চার বছরের জন্য হোয়াইট হাউস কার হতে চলেছে সেই নিয়ে জল্পনা ক্রমশই জোরালো হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নাকি জো বিডেন (Joe Biden) পরবর্তী চার বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হতে চলেছেন কে কয়েক ঘন্টার মধ্যেই তা স্পষ্ট হবে। প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের এই ৪৬তম রাষ্ট্রপতি নির্বাচনে ১০কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। বাদ বাকিরা অবশ্য ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। নির্ধারিত সময়ে ভোট কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পরেই ভোটের নথিগুলি সেন্ট্রাল ইলেকশন হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। কে কত ভোট পেলেন তা রাজ্য সরকারের ওয়েবসাইট গুলোতে দেখানো হবে। অর্ধেকের বেশি যদি কেউ ভোট পান তাহলে তিনি ওই রাজ্যে বিজয়ী হিসেবে ঘোষিত হবেন।

প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য জনগণের ভোট অর্থাৎ পপুলার ভোট বেশি পাওয়ার দরকার হয় না। প্রার্থীরা ইলেক্টোরাল কলেজে বেশি ভোট পাওয়ার দিকে তাকিয়ে থাকেন। গতবারের নির্বাচনে পপুলার ভোট কম পাওয়া সত্ত্বেও ইলেক্টোরাল কলেজের ভোটে হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে একটি বিষয় উল্লেখযোগ্য করোনা সংক্রমনের ফলে অধিকাংশ মানুষই ডাকযোগে ভোট দিচ্ছেন। আর এইসব পোস্টাল ভোট গুলি গণনা করার জন্য আরো বেশি সময় লাগতে পারে। ডাকযোগে ভোট দেওয়ার কারণে কোন প্রার্থী প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকলেও পরে তা যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে।

প্রেসিডেন্ট নির্বাচনের হাইলাইটস ওহায়োতে জয় ডোনাল্ড ট্রাম্পের।
কানসাসে প্রত্যাশিত জয় ট্রাম্পেরই, এখান থেকে তিনি মোট ৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের থেকে ৩৩ টি ইলেক্টোরাল ভোট এগিয়ে রয়েছেন জো বাইডেন। ট্রাম্প এবং বাইডেনের ইলেক্টোরাল ভোটের সংখ্যা যথাক্রমে ৯৮ ও ১৩১। অন্যদিকে বেশ কিছু জায়গায় ইলেক্টোরাল ভোটে জো বাইডেন এগিয়ে থাকলেও পপুলার ভোটে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই। ডেমোক্রেটিকদের শক্ত ঘাঁটি নিউইয়র্ক এখান থেকে ইতিমধ্যেই জিতে গিয়েছেন জো বাইডেন। এখান থেকে তার প্রাপ্ত ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৯।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *