Breaking News
Home / TRENDING / ভিয়েনায় ইসলামিক স্টেটের জঙ্গি হামলা

ভিয়েনায় ইসলামিক স্টেটের জঙ্গি হামলা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফ্রান্সের পর এবার ভিয়েনায় ইসলামিক স্টেটের (Islamic State) হামলা। কুজটিম ফেজুলাই নামে বছর কুড়ির এক ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ভিয়েনার রাস্তায়। প্রশিক্ষণপ্রাপ্ত এই জঙ্গি পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার আগে পর্যন্ত অন্তত চারজনকে হত্যা করে। এছাড়া জখম হন বহু মানুষ। অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কুর্জ গত কালই বলেছেন বছরের ভয়ংকরতম জঙ্গি হামলার হয়েছে মধ্য ভিয়েনায়। এই হামলায় কোন জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে সেই নিয়ে গতকাল থেকেই চিরুনি তল্লাশি চালাতে শুরু করে ভিয়েনার পুলিশ।যদিও রাতে এই হামলার দায় স্বীকার করে নেয় ইসলামিক স্টেট।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটে সোমবার স্থানীয় সময় রাত আটটা নাগাদ মধ্য ভিয়েনায়। একটি ইহুদি উপাসনালয়ের কাছে আচমকাই কানফাটানো গুলির আওয়াজ শোনা যায়। আর এরপরই শোনা যায় আর্ত চিৎকার। অবশ্য ততক্ষনে আততায়ীদের গুলিতে জখম হয়ে লুটিয়ে পড়েছেন অনেকেই।পুলিশ সূত্রে জানা গিয়েছে মধ্য ভিয়েনার আরো ছটি জায়গায় হামলা চালায় এই আততায়ীরা। তাদের কাছে আধুনিক আগ্নেয়াস্ত্র ছিল।এই ঘটনায় আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশ অফিসার।

ইসলামিক স্টেটের প্রশিক্ষণ প্রাপ্ত এই জঙ্গির একাধিক সন্ত্রাসবাদি কার্যকলাপে নাম জড়িয়েছে। আদতে অস্ট্রিয়ান হলেও উত্তর মেসিডোনিয়ারও নাগরিকত্ব রয়েছে তার। সিরিয়ায় আইসিস জঙ্গী গোষ্ঠীর শিবিরে যোগদান করার সময়েই গ্রেফতার করা হয়েছিল তাকে। আইনকে ফাঁকি দিয়ে ইতিমধ্যে মুক্তিও পেয়েছে সে। অনুমান করা হচ্ছে তার নেটওয়ার্ক বহুদূর পর্যন্ত বিস্তৃত। পুলিশ অবশ্য ভিয়েনা থেকে ইতিমধ্যেই আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে। কিসের দাবি এদের প্রত্যেকের সঙ্গেই ইসলামিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের যোগসূত্র রয়েছে। সোমবার এই জঙ্গি হামলা হওয়ার পর থেকেই গোটা শহরকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারন মানুষ কেও বাড়ি থেকে বের হতে বারণ করা হয়েছে। শহরের নানা প্রান্তেই মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *