চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
একলাফে পুনরায় বাড়লো দৈনিক করোনা ভাইরাসের সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩,১৩,৮৭৬জন। এখনও পর্যন্ত করোনা সংক্রমনের ফলে মৃত্যু হয়েছে মোট ১,২৩,৬১১জনের। তবে সুস্থতার হারও খুব একটা কম নয়। সংক্রমণ সরিয়ে সুস্থ হয়েছেন মোট ৭৬,৫৬,৪৭৮জন। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫,৩৩,৭৮৭জন।গত
২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মোট ৫১৪ জনের। এই মুহূর্তে দেশে সুস্থতার হার মোট ৯২.০৯% ও তোর হার ১.৪৯শতাংশ। বিশ্বে কোভিড আক্রান্তের পরিসংখ্যানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও ব্রাজিল। অন্যদিকে সংক্রমনের ফলে মৃত্যুর পরিসংখ্যানের নিরিখে আমেরিকা ও ব্রাজিলের পরই তৃতীয় স্থানে রয়েছে ভারত।
ভারতে এখনও পর্যন্ত কোভিড-১৯ (Covid-19) আক্রান্তের পরিসংখ্যানের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সংক্রমণ শুরু হবার পর থেকেই এখানে সংক্রমণ এবং মৃত্যুর হার সবথেকে বেশি। দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। তৃতীয় অবস্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে তামিলনাড়ু ও উত্তর প্রদেশ আর ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। এই রাজ্যগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news