নিজস্ব প্রতিনিধি।
হায়দ্রাবাদ হাউসে প্রত্যাশা মতোই বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত কথা হল ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর (Donald Trump) মধ্যে। সোমবারই ভারতে দাঁড়িয়ে পাকিস্তানকে সন্ত্রাস দমন করার বার্তা দিয়েছিলেন ট্রাম্প। পরের দিন মোদির সঙ্গে সেই সূত্র ধরেই কথা বললেন তালিবানদের প্রতিহত করার উপায় নিয়ে। সেই সঙ্গে বললেন সন্ত্রাসবাদ দমনে আমেরিকার পূর্ণ সাহায্য পাবে ভারত।
ভারতে আসার আগে ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ভারতের কাছ থেকে ভাল ব্যবহার পায় না। মূলত ভারতের বাণিজ্য নীতি নিয়ে ইঙ্গিত করেছিলেন ট্রাম্প। তাঁর মতে আমেরিকা ভারতকে সে দেশে রপ্তানির ক্ষেত্রে বেশ কিছু সুবিধা দিলেও বিনিময়ে ভারতের কাছ থেকে বিশেষ কোনও সুবিধা পায় না। ভারতককে তিনি ‘শুল্কের রাজা’ ও বলেন। এরপরই প্রস্তাবিত বাণিজ্য চুক্তি রূপায়িত হবে কি না তা নিয়ে চিন্তায় পড়ে দিল্লি। তবে এনার্জি সেকটর এবং বিশেষ কিছু বাণিজ্য ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে ভারতের সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা আছে বলে জানায় আমেরিকা।
মঙ্গলবার হায়দ্রাবাদ হাউসে বাণিজ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচন হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া দুই দেশের মধ্যে বিনিয়োগ এবং আমদানি রপ্তানি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news