নিজস্ব প্রতিনিধি।
ঘোষণা হয়ে গেল রাজসভা (Rajyasabha) ভোটের তারিখ। মঙ্গলবার আগামী ৮ এপ্রিল মেয়াদ ফুরোতে চলা ৫৫টি রাজ্যসভার আসনের ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনের পক্ষে জানানো হয়েছে দেশের ৫৫টি রাজ্যসভার আসনের ভোট হবে আগামী ২৬ মার্চ। বাংলা থেকে যে পাঁচজন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা হলেন বামফ্রন্টের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চিত্রকর যোগেন চৌধুরী, অ্যালকেমিস্টের মালিক কেডি সিং, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব মণীশ গুপ্ত এবং সাংবাদিক আহমেদ হাসান ইমরান।
এবারের ভোটে তৃণমূলের চারজন প্রার্থীর রাজ্যসভায় যাওয়া নিশ্চিত। পঞ্চম আসনের ক্ষেত্রে বামফ্রন্ট ও কংগ্রেস জোটবদ্ধ ভাবে একজন প্রার্থীকে জেতাতে পারবে। তৃণমূল প্রার্থী দিলে, তবেই নির্বাচন হবে। ইতিমধ্যে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি কলকাতায় এসে প্রিয়াঙ্কা গাঁধীকে পশ্চিমবঙ্গ থেকে রাজসভায় প্রার্থী করার জল্পনা উস্কে দিয়েছেন। আগামী কয়েকদিন এই সমস্ত জল্পনা কল্পনা চলবে রাজনৈতিক মহলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news