নিজস্ব প্রতিনিধি।
দিল্লিতে নাগরিকত্ব আইন (CAA) বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। সোমবার শুরু হওয়া এই সংঘর্ষে এক কনস্টেবল সহ চারজন মারা যান। তখনকার মত বিরাট পুলিশবাহিনি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকাল থেকে ফের জায়গায় জায়গায় সংঘর্ষ শুরু হয়।

এদিন সকালেই ব্রহ্মপুরী এবং মৌজপুরে দফায় দফায় গণ্ডোগোল বাধে। কারওয়াল নগরে একটি টায়ার কারখানায় আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। উত্তর-পূর্ব দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে। জাফরাবাদ, গোকুলপুরীতে মেট্রো বন্ধ রাখা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা লাগু করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news