Breaking News
Home / TRENDING / ভারত সফরের আগে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প

ভারত সফরের আগে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি।

আসন্ন ভারতভ্রমণ নিয়ে রীতিমত উত্তেজিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতে আসা তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেকথাও বলেছেন তিনি। আমেরিকার ফার্স্ট লেডি ট্রাম্পের স্ত্রী মেলানিয়ে ট্রাম্পও জানিয়েছেন ভারতে আসতে পারলে খুশি হবেন তিনি। প্রস্তুতি চলছে দু’তরফেই দারুণ তোড়জোড়ের সঙ্গে। কূটনৈতিক দিক দিয়ে তাঁর ভারতে আসা তো গুরুত্বপূর্ণ বটেই, কিন্তু প্রেসিডেন্টের উত্তেজনার আরও নাকি এমন একটি কারণ আছে যা রীতিমত কৌতূহলোদ্দীপক।

সম্প্রতি মার্ক জুকেরবার্গ লিখেছেন যে ফেসবুকে সবথেকে জনপ্রিয় ট্রাম্প। জনপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার টুইট করে আমেরিকার প্রেসিডেন্ট জানান জুকেরবার্গের এই মন্তব্যই ভারতে আসার ইচ্ছা দ্বিগুণ করে দিয়েছে তাঁর। তিনি বলেন দুই সপ্তাহের মধ্যেই তিনি ভারতে আসছেন। এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *