নিজস্ব প্রতিনিধি।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পরিবর্তনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে টুইট করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। শনিবার সকালে একটি টুইট করেন আসানসোলের সাংসদ। টুইটের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন তিনি। ছবিটিতে একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া একটি হোডিংয়ে লেখা রয়েছে ‘সম্প্রীতির প্রতীক’।নিজের টুইটার হ্যান্ডেলে বাবুল লেখেন, “পশ্চিবঙ্গের সব থেকে উল্লেখযোগ্য ‘পরিবর্তন’ !! ‘সততার প্রতিক’ থেকে ‘সম্প্রীতির প্রতীক’ !! আর দিদির সম্প্রীতি মানে আসলে কি, মানুষ খুব ভালো করেই জানে।”
পশ্চিবঙ্গের সব থেকে উল্লেখযোগ্য 'পরিবর্তন' !! 'সততার প্রতিক' থেকে
'সম্প্রীতির প্রতীক' !! আর দিদির সম্প্রীতি মানে আসলে কি, মানুষ খুব ভালো করেই জানে #TMchhi pic.twitter.com/N8upASxmJ8— Babul Supriyo (@SuPriyoBabul) February 15, 2020
প্রসঙ্গত, বিরোধী দল থাকাকালীন তৃণমূল নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবির সঙ্গে লিখতেন ‘সততার প্রতীক’। কিন্তু,কালের নিয়মে গত আট – নয় বছরের শাসনকালে তৃণমূল নেতাকর্মীদের ‘সততার প্রতীক’ লেখার প্রবণতা কমে গিয়েছে। ফলে বিজেপির (BJP) গায়ক সাংসদ তাই মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে লেখা ‘সম্প্রীতির প্রতীক’ লেখা দেখেই তৃণমূল (TMC) শিবিরকে খোঁচা দিতে ছাড়েননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news