Breaking News
Home / TRENDING / সিএএ : সংখ্যালঘুদের হিংসাত্মক মিছিল, আহত মহিলা পুলিশ কর্মী

সিএএ : সংখ্যালঘুদের হিংসাত্মক মিছিল, আহত মহিলা পুলিশ কর্মী

নিজস্ব প্রতিনিধি।

শুক্রবার তামিলনাড়ুতে সংখ্যালঘুদের নাগরিকত্ব আইন বিরোধী (CAA) একটি মিছিল হঠাৎই হিংসাত্বক চেহারা নেওয়ার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর ফলে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে তিন মহিলা পুলিশকর্মী সহ চার পুলিশকর্মী গুরুতর আহত হন। পরে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্বে আনে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুসলিমরা এইদিন একটি মিছিল করছিল। গণ্ডগোলের আশঙ্কায় কয়েকজন আন্দোলনকারীকে সরিয়ে দেয় পুলিশ। এরপরই পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছু লোককে আটক করা হয়। মুহূর্তে বিরাটসংখ্যক জনতা জড়ো হয়ে যায় ওই জায়গায়। তাঁরা আটক হওয়া ব্যত্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকে। পুলিশের বিরুদ্ধে তাঁদের ওপর লাঠিচাজের অভিযোগ জানায় আন্দোলনকারীরা।

পুলিশের দিকে ইঁটবৃষ্ট করতে থাকে তাঁরা। ঘটনায় মহিলা জয়েন্ট কমিশনার পি বিজয়কুমারী, দুই মহিলা কনস্টেবল এবং আরও এক পুলিশকর্মী আহত হন। সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারীও আহত হন।পরে পুলিশ কমিশনার একে বিশ্বনাথন মুসলিম সংগঠনটির নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি আয়ত্তে আনেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *