Breaking News
Home / TRENDING / লক্ষ পুরভোট, দুই দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী

লক্ষ পুরভোট, দুই দিনাজপুর সফরে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি।

ফের জেলা সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গের দুই জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর। এই সফরে প্রশাসনিক বৈঠক ছাড়াও, তিনি দুটি দলীয় সভায় যোগ দেবেন বলে জানা গিয়েছে। ৩ মার্চ কালিয়াগঞ্জে সভা করার পর তিনি ৪ মার্চ বুনিয়াদ পুরে সভা করবেন।

জেলা সফরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পরপর ২ দিন ২ সভা করার কথা রয়েছে তাঁর। ৩ মার্চ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে তিনি সভা করবেন বলে জানা গিয়েছে। পরের দিন আকাশপথে যাবে দক্ষিণ দিনাদপুরের বুনিয়াদপুরে। সেখানেও কর্মী সভা করার কথা রয়েছে তাঁর। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ ও বালুরঘাট আসনে বিজেপির (BJP) কাছে হারতে হয়েছে তৃণমূলকে (TMC)। পুরভোটে যাতে তেমন বিরূপ ফল না হয়, সেই কারণেই মমতার এই সফর বলে মনে করা হচ্ছে।

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ব্যাপক সাফল্য পায় বিজেপি। তালিকায় রয়েছে বালুরঘাট সংসদীয় আসনও। এরপর কিছুদিনের জন্য দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বিজেপির দখলে আসলেও, তা ফের তৃণমূলের দখলে চলে গিয়েছে।

রাজ্য সরকার চায় এপ্রিলে পুরভোট সেরে ফেরতে। যা নিয়ে চলছে তৎপরতা। অন্যদিকে বিজেপি জেলায় জেলায় সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা করছে। এক্ষেত্রে তৃণমূল কর্মীদের ভরসা দলের সুপ্রিমো। তিনিই তাদের মনোবলকে চাঙ্গা করতে পারেন বলেও বিশ্বাস দলীয় কর্মীদের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *