নিজস্ব প্রতিনিধি।
মঙ্গলবার ট্রাম্পের সফরসূচির প্রথমেই রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা রয়েছে। সেখানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকেস্বাগত জানানো হবে। সেখানে থেকে তাঁদর যাওয়ার কথা রাজঘাট। গাঁধীর সমাধিতে শ্রদ্ধা জানাতে। এরপরই হায়দ্রাবাদ হাউসে মোদীর সঙ্গে মার্কিন রাষ্ট্রপতি এবং প্রতিনিধিদলের আলাপ আলোচনার পর্ব রয়েছে। এরপর প্রধাণমন্ত্রীর মোদীর সঙ্গে রাজকীয় ভোজ।
বিকেলে সেখান থেকে যাওয়ার কথা মার্কিন দূতাবাসে । বিকেলে রাষ্ট্রপতি ভবনে ট্রাম্পের সন্মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখান থেকেই দেশে ফিরবেন ট্রাম্প। আশা করা যাচ্ছে এই দিনই প্রতিরক্ষা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা করবেন ট্রাম্প । আগেই আমেরিকার কাছ থেকে ২৪ টি এমএইচ-৬০ রোমিও হেলিকপ্টার এবং ছয়টি এএইচ-৬৪ই অ্যাপেক হেলিকক্টার কেনার কথা ছিল ভারতের। সেই বিষয়ে চুক্তি সাক্ষরিত হওয়ার কথা।
এছাড়াও চিন যখন সামরিক এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধিতে সচেষ্ট সেই অবস্থায় ভারত এবং আমেরিকার যৌথ ভৌগলিক এবং রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
ছবি সৌজন্যে: এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news