Breaking News
Home / TRENDING / পুরভোট নিয়ে এখনই আদালতে যাচ্ছে না বিজেপি

পুরভোট নিয়ে এখনই আদালতে যাচ্ছে না বিজেপি

নিজস্ব প্রতিনিধি।

পুরভোট নিয়ে এখনই আদালতে যেতে চাইছেনা রাজ্য বিজেপি (BJP) নেতৃত্ব। সোমবার সন্ধ্যায় মুরলীধর সেন লেনের সদর দফতরে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, বৈঠকে বিজেপির একাংশের মতে ভোটের দিনক্ষণ তথা প্রচারের সময়ে কমের অভিযোগ নিয়ে এখনই আদালতে গেলে সেই আবেদন অগ্রাহ্য নাও হতে পারে। কারণ সরকার পক্ষ বা কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করেনি। মাত্র সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হলে মুখ পড়তে পারে বিজেপির। তাই এখন আদালতে নাগি পরিস্থিতির ওপর নজর রাখতে চাই বিজেপির একাংশ।

তবে অন্য আরেকটি অংশ বৈঠকেই জানিয়েছে, পুরভোট ঘোষণা হয়ে গেলে তখন আর আদালতে গিয়ে লাভ হবে না। কারণ কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে আদালতে। ১৯৯৯ সালে তৃণমূলের পক্ষে বামফ্রন্ট সরকার দ্বারা কমিশনের বিরুদ্ধে একই বিষয় নিয়ে মামলা করেছিলেন মুকুল রায়। সেই মামলাতেও রাজনৈতিক কোনো ফায়দা পায়নি তৃণমূল। সেই ঘটনার অভিজ্ঞতা থেকেই আপাতত ধীরে চলো নীতি নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) জানিয়েছেন, এখনই বিষয়টি নিয়ে আদালতে যাচ্ছেন আমরা। কমিশনের সিদ্ধান্ত দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *