নিজস্ব প্রতিনিধি
ভারতের চিরকালীন ঐতিহ্য আর সংস্কৃতির অমলিন প্রতীক তাজ। এই সৌধ প্রেরণা যোগায়। তাজমহল দেখে অভিভূত ট্রাম্প এমনটই লিখলেন তাজমহলের ভিসিটার্স বুকে। যে গাইড ট্রাম্পকে তাজমহল (Tazmahal) ঘুরিয়ে দেখান তিনি বলেন এই সৌধের সামনে প্রথম এসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অভূতপূর্ব’। তাজের সৌন্দর্য্য আর স্থাপত্য বাকরুদ্ধ করে দেয় তাঁদের।
গাইড নীতিন কুমার আরও বলেন, যে তিনি ট্রাম্প দম্পতিকে তাজমহলের ইতিহাস শোনান। শাহজাহান আর মুমতাজের প্রেমকাহিনি অভিভূত করে দেয় ফার্স্ট লেডিকে। এরপর তিনি জানতে চান ‘মাড প্যাক’ সম্পর্কে। সে কথাও তাঁকে বুঝিয়ে বলা হয়। তাজের সামনে স্ত্রীর হাত ধরে ফটোশ্যুট করেন প্রেসিডেন্ট দম্পতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news