Breaking News
Home / TRENDING / মোদিকে পাশে নিয়ে গাঁধির চরকা স্পর্শ করলেন ট্রাম্প

মোদিকে পাশে নিয়ে গাঁধির চরকা স্পর্শ করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিনিধি।

সোমবার দুইদিনের সফরে ভারতে এসে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রথমেই তিনি আসেন সবরমতী আশ্রমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্রম ঘুরিয়ে দেখান। আশ্রম দেখে বেরোনোর সময় আশ্রমের ভিসিটর বুক-এ ট্রাম্প লিখলেন, ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদী। আপনাকে ধন্যবাদ, খুব ভাল লাগল এই ভ্রমণ।‘

এদিন সকাল ১১.৩৭ নাগাদ ট্রাম্পের বিমান আহমেদাবাদে এসে পৌঁছয়। মোদী আগেই সেখানে পৌঁছে গেছিলেন। আলিঙ্গন করে তিনি ট্রাম্পকে স্বাগত জানান। ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মেলেনিয়া। সবরমতী আশ্রমে গাঁধীর চরকায় হাত লাগান ট্রাম্প এবং মেলেনিয়া। পুরো আশ্রম তাঁদের ঘুরিয়ে দেখান মোদী। আশ্রমের কর্মীরা বাপুর আদর্শ এবং জীবনযাপন এর কথা বলেন তাঁদের। বুঝিয়ে দেন ভারতের স্বাধীনতা সংগ্রামে চরকার গুরুত্বের কথাও। প্রসঙ্গতঃ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের এটাই প্রথম ভারত সফর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *