নিজস্ব প্রতিনিধি।
খুন-খারাপি, মারধোর থেকে ডাকাতি এখন নিত্য দিনের ঘটনা ব্যারাকপুর শিল্পাঞ্চলের। এবার ছাঁটাই হওয়া লোহা অবৈধভাবে পাচারে বাধা দেওয়ায় কলেজ পড়ুয়াকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শ্যামনগর এলাকায়। রবিবার গভীর রাতে দুষ্কৃতী দল শ্যামনগরের প্রভাতী সংঘ এলাকা থেকে ছাঁটাই লোহা নিয়ে যাচ্ছিল। দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসংগতি মেলায় বাধা দেন তাঁরা।
অভিযোগ সেই সময়ই স্থানীয়দের মারধর শুরু করে দুষ্কৃতীরা। তখনই এলোপাথাড়ি গুলি চালালে গুলিবিদ্ধ হয় এলাকারই বাসিন্দা দ্বিতীয় বর্ষের ছাত্র অরিন্দ্রজিৎ সরকার। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ভাটপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতালে। দিন প্রতিদিন ব্যারাকপুর শিল্পাঞ্চলের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হওয়ায় প্রশ্ন উঠেছে পুলিশ কমিশনারেটের বিরুদ্ধে।
Ed
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news