নিজস্ব প্রতিনিধি।
চলতি বছরের নভেম্বরেই আমেরিকার ভোট। এইবার কি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন ট্রাম্প ? ভারত সফরের সময় চলা এক সমীক্ষায় উঠে এসেছে এখন ভোট হলে ৪৯ শতাংশ মানুষ তাঁকে ভোট দেবেন। রিপোর্ট অনুযায়ী আমেরিকানরা আগের থেকে সবকিছু নিয়ে অনেক বেশি খুশি। বিভিন্ন ক্ষেত্রে চাকরির দরজা খুলে যাওয়ায় তাঁরা সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্টের কাজে। চলতি বছরের জানুয়ারিতেই বর্তমান সরকারের প্রতি তাঁদের অনুমোদন বেড়েছে ৩৬ শতাংশ থেকে ৪১ শতাংশ।
যদিও মেরুকরণ এখনও রীতিমত আছে মার্কিন রাজনীতিতে। রিপাবলিকানদের রেটিং ভাল হলেও ডেমোক্রাটদের জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। কিন্তু এটাও ঠিক আমেরিকানদের অধিকাংশই ভাবেন অর্থনীতিতে রীতিমত ভাল অবস্থায় আছে আমেরিকা। এবং তা ট্রাম্পের সুযোগ্য নেতৃত্বে।এছাড়াও ইমপিচমেন্ট থেকে অব্যাহতি পাওয়ায়ও তাঁর প্রতি আস্থা বেড়েছে মানুষের। তবে রাজনীতির পাশা পালটাতে কতক্ষণ ? পরেরবার ভোটে সত্যিই জিতবেন কিনা ট্রাম্প তা বলে দেবে সময়ই।
ছবি সৌজন্যে: এএনআই
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news