নিজস্ব প্রতিনিধি।
প্রেমের ব্যাপারে দেরি করতেন না ভদ্রলোক। তখন নব্বইয়ের দশক। প্যারিস ও মিলানে ততদিনে বিখ্যাত সুন্দরী মডেল মেলানিয়া। এসেছেন নিউ ইয়র্কে। রুপসী তখনও জানেন না এই দেশ, এই আমেরিকা তাঁকে কত কিছু উপহার দেবার জন্য গোপনে সাজিয়ে রেখেছে সম্ভার। নিউ ইয়র্কেই একটি পার্টিতে শিশুর মত সরল মুখ, বালকের মত চঞ্চল চোখের একজন হ্যান্ডসামের সঙ্গে দেখা মেলানিয়ার। আড় চোখে আগেই লক্ষ্য করে ছিলেন একটি যুবক চোখে মুগ্ধতা নিয়ে তাঁকে দেখছে। সুন্দরী মডেলকে মুগ্ধ চোখে দেখার লোক দুনিয়ায় কম নেই। কিন্তু এই দৃষ্টিতে যেন আরও কিছু আছে!
প্রত্যাশা মতোই যুবকটি এগিয়ে এলেন নিজেই। বললেন, হাই, আমি ডোনাল্ড। ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেই শুরু। মেলানিয়া তখনও জানেন না যে এই ডোনাল্ড মার্কিন দেশের প্রভাবশালী গোষ্ঠীর একজন। তিনি তখনও এটাও জানেন না, যে ডোনাল্ডের দু-দুটি বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে ইতিমধ্যেই। মেলানিয়া শুধু দেখেছিলেন ডোনাল্ডের চোখ দুটি আশ্রয় খুঁজছে। চিরস্থায়ী আশ্রয়।
পাঁচ মিনিটের আলাপেই ডোনান্ড বললেন, ক্যান আই হ্যাভ ইওর নাম্বার প্লিজ্! তারপর প্রেম আর প্রেম। ২০০৫- বিবাহ। বিয়ের এক বছরের মধ্যে মেলানিয়াও হয়ে গেলেন ইউএস সিটিজেন। ফুটফুটে একটি পুত্র সন্তানও হল তাঁদের। তারপর এই প্রেমিকের প্রেসিডেন্ট হয়ে ওঠা। সে তো অন্য গল্প।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news