Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রী পদে মানুষের প্রথম পছন্দ এখনও মোদি, অনেক পিছিয়ে রাহুল

প্রধানমন্ত্রী পদে মানুষের প্রথম পছন্দ এখনও মোদি, অনেক পিছিয়ে রাহুল

নিজস্ব প্রতিনিধি।

প্রধানমন্ত্রী পদে দেশের জনতার এখনও প্রথম পছন্দের মানুষ নরেন্দ্র মোদি (Narendra Modi)। সম্প্রতি ইন্ডিয়া টুডে সমীক্ষা এমনই তথ্য উঠে এসেছে। গত বছর ২৩ মে বিপুল জনাদেশ নিয়ে দ্বিতীয়বার সরকার এসেছেন নরেন্দ্র মোদী। ভোটের আট মাস পরেও দেশের ৫৩ শতাংশ মানুষ তাঁকেই ফের প্রধানমন্ত্রী পদে দেখতে চাইছেন। মোদির অন্য প্রতিদ্বন্দ্বীরা তাঁর থেকে কয়েকগুণ পিছিয়ে।

দেশের মাত্র ১৩ শতাংশ মানুষ রাহুল গাঁধীকে (Rahul Gandhi) প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছেন। রাহুল গান্ধীর তুলনায় মোদিকে প্রধানমন্ত্রী পদে দেখতে চেয়েছেন ৪০ শতাংশ বেশি মানুষ। মাত্র সাত শতাংশ মানুষ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাধীঁকে প্রধানমন্ত্রী দেখতে চান। চার শতাংশ মানুষ চান দেশের প্রধানমন্ত্রী হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাত্র তিন শতাংশ মানুষ মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রার পক্ষে রায় দিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখতে চান দেশের দুই শতাংশ মানুষ। একই সংখ্যায় মানুষ অরবিন্দ কেজরিওয়ালের প্রধানমন্ত্রিত্বের পক্ষে। অখিলেশ যাদব, যোগী আদিত্যনাথের মতো নেতাদের পক্ষে এক শতাংশ মানুষ রায় দিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *