নিজস্ব সংবাদদাতা। বর্ষা নামতে না নামতেই ফের পশ্চিমবঙ্গে ট্যারেন্টুলার আতঙ্কের পরিবেশ পূর্ব বর্ধমান জেলায়। বৃহস্পতিবার রাতে ফের সেই আতঙ্ক দেখা দিল বর্ধমানের মেমারী থানার পাহাড়হাটি এলাকায়। এদিন রাত্রে পাহাড়হাটি পেট্রোল পাম্পের কাছে বিষাক্ত এই লোমশ মাকড়সাকে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। যদিও, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধরা হয় ওই ট্যারেন্টুলাটিকে। গত কয়েক বছর ধরেই বিষাক্ত এই পাহাড়ি গোত্রীয় মাকড়সার আবির্ভাবকে ঘিরে নানা সময়ে আতঙ্ক দেখা দিচ্ছে বাংলার নানা প্রান্তে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news