নিজস্ব সংবাদদাতা। আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী! ঘটনাটি ঘটেছে নিউটাউনের সিই ব্লকে। বৃহস্পতিবার রাতে বাড়ির দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় নিউটাউন থানার পুলিশ তাঁকে। পেশায় চিকিৎসক ওই তরুণী মদের বোতল ভেঙে হাতের শিরা কেটে বাথরুমের দেওয়ালে রক্ত দিয়ে লেখেন “দীপ মিত্র ইজ রেস্পন্সবেল ফর মাই ডেথ”। পুলিশ সূত্রে খবর, এদিন বিকেলে তাঁর বাবা প্রাক্তন আইএএস অফিসারকে মেয়ে এসএমএস করে জানায় সে আত্মহত্যা করেছে। মেসেজ পেয়েই তরুণীর বাবা তাঁর মেয়ের এক প্রতিবেশীকে জানায়। প্রতিবেশী বারবার দরজায় ধাক্কা দিলেও তা না খোলায়, নিউটাউন থানায় খবর দেওয়া হয়।পুলিশ এসে দরজা ভেঙে হাতের শিরা কাটা অবস্থায় ঘর থেকে তাকে উদ্ধার করে। ঘরের ভিতরে আধ খাওয়া মদের বোতল উদ্ধার হয়েছে। সূত্রের খবর, মদ্যপ অবস্থায় ওই তরুণী জানিয়েছে, দীপ মিত্র নামে এক ব্যক্তি তাঁকে ব্ল্যাক মেল করে বার বার টাকা দাবি করায় সে এমন কাণ্ড ঘটিয়েছে। এই দীপ মিত্র কী তাঁর পরিচিত, কোনও সম্পর্ক রয়েছে এই তরুণী ডাক্তারের সঙ্গে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিউটাউনৈর সিই ১৩৬ নম্বর বাড়ির চারতলার ফ্ল্যাটে একাই থাকত ওই তরুণী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news