Breaking News
Home / TRENDING / সিবিআই জেরার সম্মুখীন হতে সিজিও কমপ্লেক্সে রাজীব কুমার

সিবিআই জেরার সম্মুখীন হতে সিজিও কমপ্লেক্সে রাজীব কুমার

নিজস্ব সংবাদদাতা। চিটফান্ড তদন্তে সিবিআইয়ের ডাকে অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে এলেন কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমার। শুক্রবার সকাল ১০টা বেজে ৪৫ মিনিটে নাগাদ সিজিও কমপ্লেক্সে আসনে তিনি। দেশের শীর্ষ আদালত তাঁর ওপর থেকে রক্ষাকবচ তুলে নেওয়ার পর দুশ্চিন্তায় ছিলেন রাজীব। কিন্তু কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ শর্ত সাপেক্ষে রাজীব কুমারকে সাময়িক একটি রক্ষাকবচ দিয়েছে। সেই আদেশনামায় বলা হয়, সিবিআই রাজীব কুমারকে এখনি গ্রেফতার করতে পারবে না। কিন্তু সিবিআই তলব করলে তাঁকে যেতে হবেই। এর আগে অভিবাসন দপ্তর তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে। যার জেরে তাঁকে নিজের পাসপোর্ট সিবিআইয়ের কাছে জমা রাখতে হয়েছে। এর আগেও আদালতের নির্দেশে শিলংয়ে সিবিআইয়ের জেলার সম্মুখীন হয়েছেন রাজীব কুমার। কিন্তু কলকাতায় তাকে এই প্রথমবার সিজিও কম্প্লেক্স যেতে হল। সারধা চিটফান্ড কেলেঙ্কারিতে আরও এক পুলিশকর্তা অর্ণব ঘোষকেও বেশ কয়েকদিন জেরা করেছে সিবিআই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *