নিজস্ব সংবাদদাতা
ত্রিপুরায় নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন বিজেপির বিপ্লব দেব। বর্তমানে রাজ্য বিজেপির অধ্যক্ষের পদে রয়েছেন বিপ্লব। এর আগে আরএসএসের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় বিজেপির সংসদীয় বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে বলে দলের তরফে জানানো হয়েছে। এদিকে ত্রিপুরায় এই ঐতিহাসিক জয়ের মূলে অমিত শাহের স্ট্র্যাটেজিই রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃত্ব। গত দু বছর ধরে ত্রিপুরা সহ গোটা উত্তরপূর্ব রাজ্যগুলিতে প্রচুর পরীশ্রম করেছেন শাহ। তিন রাজ্যের ফলে তারই ছবি ধরা পড়েছে বলে মনে করছে দলের সদস্যরা। জানা গিয়েছে ত্রিপুরায় এককভাবেই সরকার গড়ফে বিজেপি। ২০১৯ এর আগে এই জয় দলে নতুন জোয়ার আনবে সে বিষয়ে সন্দেহ নেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news