Breaking News
Home / TRENDING / ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে জয়জয়কার বিজেপির, ধুয়ে মুছে সাফ সিপিএম

ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনে জয়জয়কার বিজেপির, ধুয়ে মুছে সাফ সিপিএম

ওয়েব ডেস্ক:

পঞ্চায়েত ভোটে পদ্মশিবিরের জয়জয়কার ত্রিপুরায়। উল্লেখ্য, অধিকাংশ আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ সেরে রেখেছিল বিজেপি। আজ দেখা গেল যে আসনগুলিতে ভোট হয়েছিল, সেগুলির অধিকাংশই জিতেছে গেরুয়া দল। সিপিএম প্রায় ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে। কিছুটা হলেও কংগ্রেসের অস্তিত্ব রইল ত্রিপুরায়। প্রসঙ্গত, রাজ্যের মোট আসনের ৮৬ শতাংশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি। অর্থাৎ মাত্র ১৪ শতাংশ আসনে ভোট হয়।

মোট ৬৬৪৬টি আসনের মধ্যে ৯৯৪টি আসনে ভোট হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার জিকে রাও শনিবার জানান, ৮৩৩টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে বিজেপি জিতেছে ৬৩৮টি আসন। সিপিএম পেয়েছে মাত্র ২২টি। কংগ্রেসের দখলে যায় ১৫৮টি আসন। ত্রিপুরার আদিবাসী গণপ্রজাতন্ত্রী দল ছটি ও নির্দল ৬টি আসনে জয়ী হয়েছে বলে জানা গিয়েছে।

সব মিলিয়ে ত্রিপুরার ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের মোট ৬৬৪৬টি আসনের মধ্যে বিজেপি জিতে নিয়েছে ৫৬৫২টি আসন। অন্যদিকে মোট ৯৯৬টি আসনে জয়ী অন্যান্যরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *